https://thepremiumbooks.com/
01744 994 998

No products in the cart.

মুখোশ

লেখক:

লেখক: জাকিয়া সুলতানা
প্রথম প্রকাশ: মে ২০২৬
পৃষ্ঠা: ১৮৪ (সাইজ ৪.৭৫*৭ ইঞ্চি)
বাইন্ডিং: হার্ডকভার
প্রকাশনায়: প্রতিভূ প্রকাশ

৳  300.00

or

“ওরা চারজন” সিরিজের তৃতীয় কিস্তি “মুখোশ”। একটি শিহরণ-জাগানো রহস্যগল্প—যার পরতে পরতে কৌতূহল আর ভয়। গল্পে প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে আছে অজানা এক  সত্য।

‎‎মাঝরাতে শ্মশানে অচেতন অবস্থায় রনিকে পাওয়া যায়। জ্ঞান ফেরার পরও সে কিছুই মনে করতে পারে না। কী ঘটেছিল, কিভাবে পৌঁছল সেখানে—কিছুই না। কিন্তু এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অজানা কেউ যেন তাকে অনুসরণ করছে, আক্রমণ করছে এবং মরিয়া হয়ে উঠেছে তাকে সরিয়ে দিতে।

‎‎ফাহিম, ওলী ও সুমন বুঝতে পারে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। রনি হয়তো এমন কিছু দেখেছে, যা তার মনে নেই, কিন্তু অন্য কারও জন্য তা অত্যন্ত বিপজ্জনক। একই সময়ে আশেপাশে ঘটে চলা কিছু বিচ্ছিন্ন ঘটনা, সন্দেহজনক আচরণ, আর এক অদৃশ্য আতঙ্ক ধীরে ধীরে জড়িয়ে যায় এক সুতোয়।

‎‎তদন্ত যত এগোয়, ততই স্পষ্ট হয়, সবকিছুর পেছনে আছে এমন এক সত্য—যা কেবল ভয়ংকরই নয়, মানুষের বিশ্বাসকেও নাড়িয়ে দিতে পারে।

‎‎শেষ পর্যন্ত প্রশ্ন একটাই। সব মুখোশ কি খুলে ফেলা উচিত, নাকি কিছু সত্য চিরকাল আড়ালেই থাকা ভালো?

Reviews

There are no reviews yet.

Be the first to review “মুখোশ”
মুখোশ

৳  300.00

×
Loading Document...